শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছে

৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ (আগষ্ট) বিকাল শাড়ে ৪টায় কাপ্তাই উপজেলা চত্বরে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার আমির হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার নায়েবে আমীর মাওলানা লোকমান হোসেন। সমাবেশে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের চন্দ্রঘোনা শাখার সভাপতি শাহাদাত হোসেন।

প্রধান অতিথি হারুনুর রশীদ বলেন, জুলুম বৈষম্যের বিরুদ্ধে সচেতন ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়েছে। ১৬০০ র অধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত এই স্বাধীন দেশে আর কোনো জুলুম, নব্য ফ্যাসিবাদ, দুর্নীতি ও টেন্ডারবাজী সাধারণ জনগণ মেনে নেবে না। রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছে।

নায়েবে আমীর লোকমান হোসেন বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, চন্দ্রঘোনা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, কাপ্তাই জামায়াতের এএইচএম নিজাম হোসেন, মইন উদ্দিন, সফিকুল আলম, আমীর হোসাইন, চন্দ্রঘোনা জামায়াতের আবু তাহের, শ্রমিক কল্যাণ সভাপতি সোলায়মান, কাপ্তাই ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ মোঃ তানভির প্রমূখ।