শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে গণ-অভ্যুত্থানের ১বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ও আনন্দ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) বিকাল ৪টায় দীঘিনালা সরকার ডিগ্রি কলেজের সামনে থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে বোয়ালখালী বাজার এলাকা প্রদক্ষিণ করে পুন:রায় কলেজ সামনে হলুদ চত্বরে এসে শেষ হয়।

দীঘিনালা উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ শফিকুল ইসলাম সফির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মোঃ মাসুদ রানা। এতে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিনিয়ন সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: লোকমান হোসেন, প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান আমাদের অনুপ্রেরণার শক্তি। জুলাই-আগস্টে ছাত্র জনতার জীবনের বিনিময় আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি। সৈরাচার ফ্যাসিষ্ট সরকার দেশে ছেয়ে পালিয়েছে। দেশের মানুষ আজ মুক্ত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।