শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ে মাতৃ সম্মেলন ও বৈদান্তিক বিদ্যালয় উদ্বোধন

২২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা শ্রীমদ্ভাগবত সংঘের উদ্যোগে মাতৃ সম্মেলন ও লোকনাথ গীতা ও বৈদান্তিক বিদ্যালয় পুনরায় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১আগস্ট) সকাল ১০ টায় কাপ্তাই কেপিএম কয়লার ডিপো প্রকল্প এলাকার হরি মন্দিরে এই উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ এবং বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি দীপক কুমার পালিত। যুগ্ম- সাধারণ সম্পাদক উজ্জ্বল মল্লিকের সঞ্চালনায় এবং শ্রীমদ্ভাগবত সংঘের সভাপতি বিপ্লব কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে। বিশেষ অতিথির বক্তব্য, রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টির কাপ্তাই উপজেলা প্রতিনিধি ও কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কেপিএম কয়লার ডিপো হরি মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন সেন, সহ সভাপতি রতন মল্লিক, সাধারণ সম্পাদক তপন মল্লিক, বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমন মুহুরী, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামাটির যুগ্ম আহবায়ক রুপক কান্তি মল্লিক, হিন্দু কল্যান ট্রাস্টের বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি কাজল কান্তি দে, ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, জ্যোগীশিস গীতা প্রশিক্ষক তমা দেবী, সনাতন বিদ্যার্থী সংসদ এর বেদ বিদ্যা প্রশিক্ষক রিগ্যান নাথ, সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সদস্য পিংকী দে ও হৃদয় বিশ্বাস, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি জগন্নাথ মন্দিরের আহবায়ক আশীষ কুমার দাশ এবং বাংলাদেশ হিন্দু পরিষদের সদস্য রনি চক্রবর্তী ও টিম্পল পাল। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমদ্ভাগবত সংঘের সাধারণ সম্পাদক সুমন মল্লিক।