শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

রাজস্থলীতে ২২ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ

১৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা পর্যায়ে ২০২২-২৩ উচ্চ মাধ্যমিক শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১জুলাই) রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুপুর ১২টায় রাজস্থলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগাম এর আওতায়পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ। প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

এসময় আরো বক্তব্য রাখেন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এমদাদ উল্যাহ, রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা, সহকারি শিক্ষক তরিৎ কান্তি বড়ুয়া, শিক্ষার্থী রিয়াজ উদ্দিন, ও অভিভাবক,সামাউ মারমা।

ইতিপূর্বে ২২ জন কৃর্তি শিক্ষার্থীদের মাঝে এর আগে ব্যাংকের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে দশ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ২৫হাজার টাকা দেয়া হয়। পুরস্কার বিতরণ কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।