শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

মানিকছড়িতে সেনা অভিযানে চোলাইমদ সহ ইয়াবা উদ্ধার, আটক ১

১০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে পৃথক অভিযানে ২৩০ পিচ ইয়াবা ও ১৫২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি সেনা জোনের আওতাধীন মানিকছড়ি সেনা ক্যাম্পের এটি অভিযানিক দল।

বুধবার (৩০ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে স্যালাইনের প্যাকেটভর্তি ১৫২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে সেনা সদস্যরা। এসময় ঐ এলাকার চিহ্নিত মদ ব্যবসায়ী বান্দিরাম ত্রিপুরা (৪৪) কে আটক করা হয়। এসব মদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্য প্যাকেটজাত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার তিনটহরী হেডকোয়ার্টার এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রির খবরে অভিযান চালিয়ে সেখান থেকে ২৩০ পিচ ইয়াবা জব্দ করে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে আটককৃত ব্যক্তিসহ জব্দকৃত মদ ও ইয়াবা মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মানিকছড়ি থানা ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ মদ ও ইয়াবা ধ্বংসের যথাযথ আইনী গ্রহণ করা হয়েছে এবং আটককৃ ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অভিযান শেষে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার সার্থে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সেনাবাহিনী।