শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

১২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার (৪১জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু বলেন, বিগত ১৬ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আইনজীবী, ছাত্র ও সাধারণ জনতার উপর দমন-পীড়ন চালিয়েছে। ২০২৪ সালের ৩১ জুলাই সেই হত্যা, গুম, মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হচ্ছে।

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে, যাতে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে না পারে। ন্যায়বিচার ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না।”

অ্যাডভোকেট রিপল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর, জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম প্রমুখ।

সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মী অংশ নেয়।