শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

লামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্ত

১৪

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লামা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেরাখোলা মুসলিম পাড়া আব্দুল মোমিনের বাড়ি থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।

উদ্ধারকাজে নেতৃত্ব দেন, লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন। এসময় সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, বন কর্মচারী আব্দুল করিম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন বলেন, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম এর সংবাদের ভিত্তিতে মেরাখোলা মুসলিম পাড়া থেকে শুক্রবার বিকেলে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। আগের দিন রাতে ওই এলাকার আব্দুল মোমিন নামে এক ব্যক্তির বাড়িতে বানরটি আসলে তারা আটক করে বাড়ির আঙ্গিনায় বেঁধে রাখে। খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তারা বানরটি উদ্ধার করে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ার কারণে খাদ্যের সন্ধানে লজ্জাবতী বানর লোকালয়ে এসে স্থানীয়দের হাতে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষায় করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে। গত এপ্রিল মাসে লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকা থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে ওই এলাকার গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হয়।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি আমাদের হেফাজতে আছে। সুবিধাজনক সময়ে মাতামুহুরী রিজার্ভে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হবে।