শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

দীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণ

১১

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি গেইট বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭জুলাই) সকাল সাড়ে ১১টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর ঢাকা এর নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন যুদ্ধে/অভিযানে ও রণাঙ্গনে শহীদ বিজিবি সদস্যদের আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখার জন্য বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর মেইন গেইট “বীর প্রতীক আবুল হাসেম” নামে নামকরণ উদ্বোধন করেন প্রধান অতিথি কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি, সেক্টর কমান্ডার খাগড়াছড়ি।

এসময় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম রেজাউর রহমান, পিএসসি, সহকারী পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিক এবং বীর প্রতীক আবুল হাসেম এর ছেলে আবুল মোবারক।