শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জুলাই ২৪এর রঙে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী এতে অংশ গ্রহণ করে। জুলাইয়ে, ঘটনাবলী নিয়ে শিক্ষার্থীরা রঙ তুলির মাধ্যমে দেয়ালে ঘটনাবলী চিত্র আকারে ফুটে তোলো। গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগে কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং খ বিভাগে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হন।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন, বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।