শিরোনাম
বৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১

রাঙ্গামাটি বধির বিদ্যালয়ে ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

১০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে স্কুল ড্রেস ও চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭জুলাই) সকালে আসামবস্তি মাশরুম সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাড. বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। অথিথি ছিলেন, বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাড. কাজী মইনুল ইসলাম হাসান, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. কাজী রফিক উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মুজিবুল হক ও মোঃ মহিউদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুনন স্কুল ড্রেস ও চারাগাছ তুলে দেন অতিথিরা। পরে রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসির উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।