শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

লংগদুতে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬জুলাই) সকাল ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় এতে জুলাই যোদ্ধারাসহ আরো উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজ এর শিক্ষক-শিক্ষার্থী।

এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে। তাদের মধ্যে আবু সাঈদ ও মুগ্ধসহ প্রায় আড়াই হাজার প্রানের বিনিময় একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ পেয়েছি। যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা ও সালাম জানাই। শেষে জুলাই গনঅভ্যুত্থানে নিহত আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।