শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মতবিনিময় সভা

১৪

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষে করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫জুলাই) দুপুর ১২ টায় বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠাতা সদস্য বিমল কান্তি চাকমা এর সভাপতিত্বে এ ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, প্রেস ক্লাবের সভাপতি এবিএস মামুন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দাতা সদস্য নাগর চান চাকমাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।