শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বাঘাইছড়িতে জামায়াতের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

১০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকায় বাঘাইছড়ি বায়তুশরফ কমপ্লেক্স মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইকবাল করিমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সদর মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ, সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি আবসার উদ্দিন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও দলীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহ’র ভূমিকা তুলে ধরেন। এসময় বিগত ২০২৪ সালের আগস্ট বিপ্লবের শহীদের অবদানের কথাও বক্তরা স্মরণ করেন এবং শহীদদের রুহের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।