শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

দীঘিনালায় ট্রাফিক সেবায় যুব দল-ছাত্র দল-সেচ্ছাসেবক দল

১৩

॥ দিঘীনালা উপজেরা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালি বাজারের প্রতি শনিবার হাটের দিন হওয়াতে সেখানে যানজট দেখা যায়। তাই এর থেকে পথচারি ও গাড়ি চালকদের নিরাপদে যাতায়াত করতে ট্রাফিক সেবায় নেমেছে যুবদল-ছাত্রদল-সেচ্ছাসেবক দল। শনিবার (১২জুন) সকালে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে এ সেচ্ছাসেবা দেওয়া হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশক্রমে দীঘিনালা উপজেলায় টাফিক সেবায় যুবদল- ছাত্রদল-সেচ্ছাসেবকদল কাজ করছে বলে দরীয় সুত্রগুলো জানিয়েছে। বিশেষ করে গরুর বাজার, লারমা স্কোয়াড়ের মোড়ে যানজটের কারনে সাজেকগামী পর্যটকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। শনিবার সকালে দেখাযায় যুবদল-ছাত্রদল-সেচ্ছাসেবকদলের সদস্যরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে গাড়ি ড্রাইভারকে নির্দেশ দিয়ে পারাপার করে দিচ্ছে। সাজেকগামী পর্যটকরা বিএনপির এধরনের সেবা দেখে অত্যন্ত খুশি।

দীঘিনালা উপজেলায় যুবদলের আহবায়ক মোঃ মোতালেব হোসেন বলেন, দীঘিনালা উপজেলায় চট্টগ্রামে ২য় চাক্তাইখ্যাত পাইকারী বাজার বোয়ালখালীর নতুন বাজার শনিবার হাটের দিন প্রচুর যানজট সৃষ্টি হয়, বিশেষ করে সাজেকগামী পর্যটকরা বেশি সমস্যায় পড়ে। পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্প অর্থনৈতি জোন হিসেবে প্রচুর সম্ভবনা রয়েছে, তাই আমরা সেচ্ছাসেবী হিসেবে বিএনপির যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ট্রাফিক সেবা দিচ্ছি। প্রতিশনিবার এই টাফিক সেবা অব্যহত থাকবে বলেও জানান।