শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়

১১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় এবার ফলাফল বিপর্যয় ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল। এমন বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অবাধে স্মার্টফোন ব্যবহার, অভিভাবকদের উদাসীনতা ও শিক্ষকদের দায়সারা মনোভাবকেই দুষছেন সচেতন মহল।

জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় রাজস্থলী উপজেলায় গড় পাসের হার মাত্র ৩৫.০৫ শতাংশ। উপজেলার ৪টি স্কুলের মোট ৫২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ১৮৪ জন। ফেল করেছে ৩৪১জন। জিপিএ ৫ একজনও নেই। এ বছর গড় পাসের হারে উপজেলায় সবচেয়ে ভালো ফল করেছে কারিগরী থেকে বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় আর খারাপ ফল করেছে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ও আবাসিক উপজাতীয় উচ্চ বিদ্যালয়।

রাজস্থলী উপজেলার এবারের ফলাফলে অনেকেই ক্ষুব্ধ। হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না, অনেকে এভাবেই বলাবলি করছে।’কিছু কিছু মানুষ মন্তব্য করেন, রাজস্থলীর স্কুলগুলোতে শিক্ষকদের পাঠদানের চেয়ে রাজনীতির চর্চা বেশি। আবার অনেকে স্কুলের ক্লাস নেওয়া থেকে প্রাইভেট বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত সময় পার করেন। আর কিছু খন্ডকালিন শিক্ষকের দাপটের কারণে ফলাফল দেখে লজ্জা পেলাম।’

একজন অভিভাবক এ প্রতিনিধিকে বলেন, এবার রাজস্থলীর রেজাল্ট অপ্রত্যাশিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে কোচিং কিংবা প্রাইভেটে বেশি আগ্রহের বিষয়টা ফল বিপর্যয়ের একটা কারণ। এছাড়া ম্যানেজিং কমিটির মনিটরিংয়ের অভাবেও ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী।

ফলাফল বিপর্যের বিষয়ে জানতে চাইলে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক নয়। আগামীতে ভাল ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা করবেন বলে জানান। অপর দিকে রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা এ প্রতিনিধি কে বলেন, তাঁর বিদ্যালয়ের ফলাফল একে বারে নাজুক অবস্থা। ৪১ জন অংশ গ্রহন করে পাশ করেছে মাত্র ০৭ জন। এ ফলাফলে অভিভাবকদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ।