শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির মহালছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১১

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯জুলাই) বিকাল ৩ টার দিকে মহালছড়ি সদর ইউনিয়নের ভোয়াত্যা পাড়া গ্রামের পাশে ডোবায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে জানালে মহালছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীর ধারণা, লাশটির বয়স ১৫/১৬ বছর হবে এবং ৯/১০ দিন আগে মৃত্যু হতে পারে। লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।

মহালছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকাল ৩ টার দিকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। লাশের পরিচয় পাওয়া গেলে তারপর পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন।