শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে উপজেলার জনপ্রতিনিধি,সরকারি- বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এঁর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯জুলাই) সকাল ১১ টায় লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে, পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাছির উদ্দিন, বিএনপির উপজেলা সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, লংগদু থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সবাই তাদের মতামত ব্যক্ত করেন। শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে সহযোগিতা করার আহবান জানান।