শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

১৫

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় পরিষদের কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা পরিষদ সুত্র জানায়, মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো মর্মে নির্দেশনা আসলে বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত সোমবার (৭ জুলাই) পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। ওই ঘটনার একদিন পরই পরিষদের নতুন অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান শেফালিকা ত্রিপুরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান এবং আরও ১৪ জন সদস্যকে নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছিল। এরপর ১০ নভেম্বর-২৪ইং তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান ও সদস্যরা।