শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

নাইক্ষ্যংছড়িতে ১০হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

১৩

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দু সালাম (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি তদন্তকেন্দ্রের পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃত আব্দু সালাম সোনাইছড়ি এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিলেন। পুলিশ জানায়, তার কাছ থেকে জব্দকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। স্থানীয়রা জানান, সেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে অনেক দিন চোরাকারবারির সাথে জড়িত ছিলেন তিনি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দু সালামকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে বান্দরবান আদালতে পাঠানো হয়।