শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

অসদুপায় অবলম্বন করায় খগড়াছিড়িতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এইচএসসি-২০২৫ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসৎ উপায় অবলম্ব করার কারনে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) পরীক্ষা চলাকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আসা ছয় সদস্যের বিশেষ ভিজিল্যান্স টিম কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে মোবাইল ফোন বহন ও অসৎ উপায় অবলম্বনের অভিযোগে তাদের বহিষ্কার করেন।

বহিষ্কারকৃতরা হলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের বানিজ্য শাখার একজন ও মানবিক শাখার চার জন শিক্ষার্থী। ভিজিল্যান্স টিমের দলনেতা বিমল চাকমার নেতৃত্বে দলটি পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং নকল করার চেষ্টা ধরা পড়লে ওই পাঁচজনকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার সুগতদর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের কারণে পাঁচজন শিক্ষার্থীকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভিজিল্যান্স টিম বহিষ্কার করেছে।