শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

এইচএসসি পরীক্ষায় রাজস্থলী কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষা দেয়নি ১৯ পরীক্ষার্থী

১২

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটির রাজস্থলী কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৩জুলাই) পরীক্ষা শেষে রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপানন্দ দাশ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক তিনটি বিভাগ থেকে ৪৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। তবে ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত ১৯ জনের মধ্যে ৮ জন ছেলে ও ১১জন মেয়ে রয়েছেন।

তিনি আরও জানান, রাজস্থলী কেন্দ্র তিন টি কলেজের শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছেন। দুর্গম পার্বত্য অঞ্চল রাজস্থলী সরকারি কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা সুষ্টু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মানুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালিন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।