শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নির্যাতিত নেতা কর্মীদের মেলবন্ধনের লক্ষ্যে রাজস্থলীতে বিএনপির অফিস উদ্বোধন

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারে বিএনপির নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০জুন) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ উপস্থিত থেকে অফিসের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৬/১৭ বছরের নির্যাতিত নেতা কর্মীদের মেলবন্ধনের লক্ষ্যে এবং দলীয় কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আগ্রহ বাড়াতে দল কে সুংগটিত করার লক্ষে এ অফিস উদ্বোধন করা হয়। ছাত্র আন্দোলনের মাধ্যমে এ ফ্যসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমরা জুলুম, অত্যাচার, মামলা হামলা ও নির্যাতনের স্টিমরোলার থেকে মুক্তি পেয়েছি। এ আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা ও নেকহায়াত কামনা করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা বিগত দিনের মত খালেদা জিয়া ও তারন্যের অংহকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী কে রাঙ্গামাটির ২৯৯ আসনের সংসদ কে বিজয়ী করবো ইনশাআল্লাহ। নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সকল দ্বিধা দ্বন্দ্ব ভূলে রাজস্থলী উপজেলার সবাই একসাথে কাজ করার আহবান করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞোই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,সহ সভাপতি ছগির আহম্মদ, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুভেল, সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান,বিএনপির অন্যতম সদস্য ঝিকু কুমার দে, মহিলা দলের সভানেত্রী প্রেমা তালুকদার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক লাকী মারমা, শিল্পি বেগম, শ্রমিক দলের সভাপতি আবদুল হামিদ সহ দলের নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির সকল সদস্য ও অঙ্গ সংগঠনের বিপুল পরিমান নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।