শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

লংগদুতে “অছাত্র ও ছাত্রলীগের নেতা কর্মী দিয়ে ছাত্রদলের কলেজ কমিটি !

১৯

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে “অছাত্র ও ছাত্রলীগের নেতা কর্মী দিয়ে ছাত্রদলের নতুন কলেজ কমিটি গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মনঞ্জু। সোমবার (৩০ জুন) সকাল ১১ টায় লংগদু কলেজ ছাত্রদলের আয়োজনে মাইনীমুখ বাজারে একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, “অছাত্র ও ছাত্রলীগের প্রতিনিধি দ্বারা কমিটি গঠন করা ছাত্রদলের গঠনতন্ত্রের পরিপন্থী এবং এর মাধ্যমে প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে। তারা এই কমিটি বাতিল করে নতুন ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি জানান।

ছাত্রদলের নেতারা আরও বলেন, আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রনেতাদের নির্বাচন করা হোক, যেখানে সকল সাধারণ শিক্ষার্থীর মতামত প্রতিফলিত হবে। এবিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, লংগদু সরকারী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র মোশাররফ হোসেন,অত্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী আব্দুল ছামাদ শান্ত।

উল্লেখ্য যে, এর আগেও ১নং আটারকছড়া ইউনিয়ন কমিটি এবং গুলশাখালী ইউনিয়ন কমিটি গঠন করার ১দিনের মাথায় অছাত্র ও সাবেক ছাত্রলীগ দিয়ে কমিটি গঠন করার অভিযোগে সমালোচনার মুখে ইউনিয়ন কমিটিগুলো স্থগিত করতে বাধ্য হয় উপজেলা নেতৃবৃন্দ।