শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

রাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের আয়োজনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তাগণ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় মনোনিবেশের জোর আহ্বান জানান। রবিবার (২৯জুন) দুপুর দুই টায় রাজস্থলী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজগর আলী খান ।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সাথোয়াইঅং মারমা সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা, কোষাধক্ষ্য নুশরাত জাহান নিশু,সাংগঠনিক সম্পাদক সুমন খান কার্যকরী সদস্য উসাপ্রু মার্মা সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যাপক বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের গতি যেমন বেড়েছে, তেমনি গুজব ও মিথ্যা তথ্য রোধেও সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ারও সুযোগ সৃষ্টি হয়েছে।

সভাপতির বক্তব্যে আজগর আলী খান বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ ধারণ করে সমাজের কাছে গ্রহণযোগ্য সংবাদ উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা এবং সততা এই তিন গুণ একজন সাংবাদিককে প্রকৃত অর্থে সফল করে তোলে।

এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা বলেন, আমরা আগামী দিনে প্রেস ক্লাবের সদস্যদের জন্য আধুনিক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও গ্রহণ করা হবে।

সভায় রাজস্থলীতে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে জোরালো আলোচনা হয়। এছাড়া, রাজস্থলী প্রেস ক্লাবের সদস্যদের জন্য নিয়মিত প্রশিক্ষণের আয়োজন, উপজেলার বিভিন্ন স্থানে মাঠপর্যায়ে রিপোর্টিং দক্ষতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সভাপতি আজগর আলী খান সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে এক অনাড়ম্বর চা-চক্রের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।