শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

দীঘিনালায় মাদকদ্রব্য বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ৭বিজিবি’র সভা

১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষে বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি জনসচেতনতামূলক সভা করছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টয় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) আয়োজনে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম রেজাউর রহমান।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, বড়াদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চন্দ্র চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা,

বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা। এছাড়াও স্থানীয় হেডম্যান ও কারবারিসহ সাংবাদিক, শিক্ষক, অভিভাবক এবং স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন মাদকের অপব্যবহার, এর ক্ষতিকর প্রভাব ও সমাজে এর কুপ্রভাব সম্পর্কে বিশদ আলোচনা করেন। তাঁরা মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। মাদক পরিবার, সমাজ, দেশ ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে সকলে মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।