শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

মাটিরাঙ্গায় কৃষকের দক্ষতা ও টেকসই কৃষি নিয়ে দিনব্যাপী কর্মশালা

১৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে কৃষিভিত্তিক ‘পার্টনার ফিল্ড স্কুল’ কংগ্রেস কর্মশালা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মাটিরাঙ্গা এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল কাজল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সেলিম রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম মজুমদার, কৃষিবিদ মোঃ নুর আলমসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী ও সাংবাদিকবৃন্দ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী। কর্মশালায় উপস্থিত কৃষকরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, সফলতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রধান অতিথি মোঃ বাছিরুল আলম বলেন, “কৃষিতে প্রযুক্তি ও আধুনিক জ্ঞান ছড়িয়ে দিতে পার্টনার ফিল্ড স্কুল অত্যন্ত কার্যকর। কৃষকদের অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রয়াসে দেশের কৃষি আরও এগিয়ে যাবে।