শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

তিন পার্বত্য জেলা পরিষদে জনবল নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধের দাবি

১১

॥ মনু মারমা ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে স্বাস্থ্য বিভাগের চলমান নিয়োগ আগামী ৩০ জুনের মধ্যে বাতিল করতে হবে। সেই সাথে তিন জেলা পরিষদগুলোতে নিয়োগ এবং শিক্ষাবৃত্তি প্রদানেও জনসংখ্যানুপাতে বন্টনের ব্যবস্থা নিশ্চিত করা না হলে পার্বত্য জেলা পরিষদগুলোর এই বৈষম্যনীতির বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতারা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের স্থানীয় এক রেস্তোরাঁয় তিন পার্বত্য জেলা পরিষদে অনিয়মিতভাবে একটি গোষ্ঠীর প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ এবং শিক্ষাবৃত্তি প্রদানের জাতিগত বৈষম্য দূর করে জনসংখ্যানুপাতে বন্টন করার দাবী ও চলমান স্বাস্থ্য বিভাগের নিয়োগ বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন এই হুশিয়ারী দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান, সহ সভাপতি মোহাম্মদ আজম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, সদস্য মোঃ হান্নান।

নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ যাত্রা শুরু হলেও তিন পার্বত্য জেলা পরিষদগুলো আগের বৈষম্যমূলক নিয়োগনীতি বহাল রেখেছে। সরকার ২০২৪ সালের ২৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে সকল নিয়োগে মেধা ও সংরক্ষিত কোটা ব্যবস্থা নিশ্চিত করলেও তা মানা হচ্ছে না। বর্তমানেও বৈষম্য বিরোধী চেতনায় অর্ন্তবর্তীকালীন সরকারের সময়েও তিন পার্বত্য জেলা পরিষদ আগের মতোই বৈষম্যনীতি নিয়ে এখনো উপজাতীয়দের অগ্রাধিকার দিয়ে সকল নিয়োগে বৃহত্তর জনগোষ্ঠি বাঙালিসহ অন্যান্য জনগোষ্ঠির প্রার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই যে কোন মূল্যে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান করা প্রয়োজন।