শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে পর্যটক মৃত্যুর ঘটনায় “ট্যুর এক্সপার্ট”এডমিনের বর্ষা’র বিরুদ্ধে মামলা

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে ট্রেকিংয়ে অংশ নিয়ে তিন পর্যটক নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ফেসবুকভিত্তিক পর্যটন গ্রুপ “ট্যুর এক্সপার্ট” এর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি (২৪)কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪জুন) সকালে এ ঘটনায় নিহত স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান ট্যুর এক্সপার্ট এডমিন বর্ষা ইসলামকে আসামী করে আলীকদম থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বর্ষা ইসলাম কর্তৃক আয়োজিত ঈদ পূর্ববর্তী ট্রেকিং ট্যুরে গত ৮ জুন রাতে ৩৩ সদস্যের একটি দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেয়। ১০ জুন বর্ষা ১২ জন সদস্য ও একজন লোকাল গাইডসহ আন্ধারমানিক ট্রেইলের দিকে অগ্রসর হন। অপরদিকে স্মৃতি আক্তারসহ ২০ জনকে পাহাড় সম্পর্কে অনভিজ্ঞ এক ব্যক্তির তত্ত্বাবধানে আলীকদমে ফেরত পাঠানো হয়। ১১ জুন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১২ ও ১৩ জুন দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ, তবে হাসান চৌধুরী এখনও নিখোঁজ।

মামলার বাদী স্মৃতির বাবা মোঃ হাবিবুর রহমান অভিযোগে জানান, বর্ষা ইসলাম পর্যাপ্ত নিরাপত্তা ও অভিজ্ঞ গাইড ছাড়াই ৩৩ জন পর্যটক নিয়ে বান্দরবানের দুর্গম রুংরাং-ক্রিসতং ট্যুরে যান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরিচালিত এ ট্যুরে ১১ জুন শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে তার মেয়ে ও অন্যরা নিখোঁজ হন। পরদিন নদীতে ভেসে আসে তাদের মরদেহ। তিনি আরও বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণ আয়োজনের ফলে এই দুর্ঘটনা ঘটে। মামলায় বর্ষা ইসলাম বৃষ্টিসহ সংশ্লিষ্টদের গাফিলতিকেই মৃত্যুর অন্যতম কারণ বলে দায়ী করা হয়েছে।

এবিষয়ে আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান অভিযুক্ত সেনাবাহিনীর সহায়তায় বর্ষা ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।