শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির দীঘিনালায় নদীতে নিখোঁজ ছাত্র ৬ঘন্টা পর উদ্ধার

১৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ আরিয়ান (৮)কে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এর সদস্যরা। শনিবার (১৪জুন) সকাল সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন দক্ষিন মিলনপুর এলাকায় কবাখালী ছড়া ও মাইনি নদীর সঙ্গমমুখ স্থান থেকে স্কুল ছাত্র আরিয়ানকে হওয়ার ৬ঘন্টা পর উদ্ধার করা হয়।

আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে। তার পিতা মোঃ জাকির হোসেন বলেন, তিন ছেলের মধ্যে আরিয়ান ২য়। সকালে মক্তবে কোরআন শিক্ষার জন্য যেতে বলে আমি কাজে চলে যাই। পরে আমাকে ফোন দিয়ে বলে লাকড়ি ধরতে গিয়ে সে নদীতে পরে গেছে। তার ‘মা’ জাহানারা বেগম বলেন, আয়িরান সকালে টয়লেটে যাবে বলে ঘর থেকে বের হয়। টয়লেটে না গিয়ে তার বাবার বানানো লাকড়ি ধরার নোংগর নিয়ে নদীতে যায়। হঠাৎ করে নদীর পারের লোক জন চিৎকার করছে আরিয়ান নদীতে পরে গেছে।

দীঘিনালা ফায়ার সার্ভিস সেন্টারের সেন্টশন অফিসার পংকজ বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যাই। তারপর ঘটনা স্থান থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা খোঁজাখুজি করে। তবে রাঙ্গাামাটি থেকে ফায়ার সর্ভিসের ডুবুরি টিম আধাঘন্টার মধ্যে নিখোঁজ আরিয়ানের মৃত দেহ উদ্বার করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক আরিয়ানের পিতার কাছে ২০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক এসআই মোঃ আলাউদ্দিন বলেন, শিশু আরিয়ানের মৃত দেহ সুরতাহালের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি অপমৃত মামলা করা হয়েছে।