শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

বাঘাইছড়ির মারিশ্যা লঞ্চ ঘাটে বিআইডব্লিউ’র প্ল্যাটফর্মে আগুনে একজন দগ্ধ

১১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা লঞ্চ ঘাটের বিআইডব্লিউ প্ল্যাটফর্মে আগুন লাগার ঘটনায় এক ব্যক্তি আগুনে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকাল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে দগ্ধ ব্যক্তির নাম দুলা মিয়া (৫৫) বলে জানা গেছে। তিনি পেশায় একজন স্থানীয় বাঁশ ব্যবসায়ী। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চ ঘাটের ওই প্ল্যাটফর্মে যাত্রী বসার একটি ছোট কক্ষে দুলা মিয়া দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। সেখানে তিনি রান্নার কাজও করতো। তার রান্নার গ্যাসের চুলা থেকে আগুন লাগে বলে জানায়। এসময় দুলা মিয়া আগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুলা মিয়ার শরীরের হাত ও পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এই সময়ে লঞ্চঘাটে যাত্রী ছিলনা বিধায় বড় দুর্ঘটনা হয়নি। সরকারি প্যøটফার্মে কেন সাধারণ লোক বসবাস করছেন তা বোধগম্য নয়।