শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল জোরদার: লে. কর্ণেল নাহিদ হাসান

২৩

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান রোধে নিরাপত্তা জোর দর করা হয়েছে বলে জানিয়েছেন রাজনগর বিজিবি’র জোন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হাসান। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজনগর বিজিবি জোনের হলরুমে জোন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হাসান পিএসসি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তুলে ধরেন।

সংবাদ সম্মেলন জোন অধিনায়ক আরো বলেন কুরবানীর ঈদ’কে কেন্দ্র করে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কুরবানির পশু দেশেই মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে যাতে গরু মহিষ দেশে ঢুকতে না পারে, সেজন্য বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। একইভাবে ঈদের পর কুরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।

এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য বিজিবি সদস্যরা তারা তাদের ছুটির চিন্তা না করে, সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াত ইত্যাদির নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর আছে এবং থাকবে।

এছাড়াও সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিত ভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে বলে উল্রেখ করেন।