শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

রাঙ্গামাটিতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক আটক

১৫

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
ওাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরমান উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকার বাসিন্দা মোঃ সোলাইমানের ছেলে বলে পুলিশ জানেিয়ছে। বুধবার (৪ জুন) বিকাল ৫ ঘটিকায় লংগদু থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) স্বরজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী কিশোরির বাবা বাদী হয়ে লংগদু থানায় একটি মামলা দায়ের করেছেন। মেয়ের বাবা জানায় আমার মেয়ে নাবালিকা লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর (ছাত্রী) ধর্ষণাকারী একজন নারী লোভী লম্পট প্রকৃতির লোক সে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিবাহের প্রলোভন দেখিয়ে পালিয়ে যায়। মেয়ে বাবা আরোও জানান গত এক বছর যাবৎ আমার মেয়েকে প্রেমের প্রলোভন দেখিয়ে আমার অগোচরে আমার নিজ বাড়িতে একাদিকবার ধর্ষণ করে। গত ৩ জুন মঙ্গলবার আমার মেয়ে সকালে স্কুলে গেলে সেখান থেকে ধর্ষণকারী আরমান বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান শহরে। এমতাবস্থায় অনেক খুঁজাখুজির পরের দিন আমার মেয়েকে খুঁজে পাই।

এদিকে এলাকা বাসীর তথ্যমতে ঘটনা সত্য বলে জানা যায়। এলাকার মুরুব্বিদের কাছে জানতে পারি আরমানের একই এলাকার বাসিন্দা চানমিয়ার মেয়ে সাবিনার সাথে বিয়ের কাবিন হয়েছে, ঈদের দুইদিন পর মেয়েকে তুলে দিবে সমাজের লোকদের দাওয়াত ও দিয়েছে।

এ ব্যাপারে লংগদু থানা পুলিশ পরিদর্শক স্বরজিৎ কুমার জানায় আমরা ঘটনার পেক্ষিতে থানায় ধর্ষণ কারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আসামী গ্রেফতার করে জেল খানায় প্রেরণ করা হয়েছে।