শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের জন্য ১০আরই ব্যাটালিয়নের খাদ্যসামগ্রী বিতরণ

১৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
মনবতার কল্যাণে সব সময় পাশে থাকছে কাপ্তাইস্থ সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন। তারই অংশ হিসেবে এবার দূর্যোগে পাশে দাঁড়িয়েন মানুষের কল্যানে। টানা বৃষ্টিতে ঘরবন্দী মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে দায়িত্বরত কর্মকর্তা এবং সেনা সদস্যরা।

আরই ব্যাটালিয়ন সুত্র জানায়, রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলা ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩জুন) সকাল ১১টায় সেনাপ্রধানের নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মগবান এবং কাপ্তাই ইউনিয়নের, গবাগনা, আর্মি ক্যাম্প বরাদম, আর্মি পোস্ট, হাজাছড়া, ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১০আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে সুবিধা বঞ্চিত লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়।