শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

দীঘিনালায় আশ্রয় কেন্দ্রে বিএনপি’র ত্রান সহায়তা

১৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় টানা ভারী বর্ষণে মাইনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারের মাঝে দীঘিনালা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২জুন) সকাল সাড়ে ১১টায় মেরুং ইউনিয়ন ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র অবস্থান নেয়া পরিবারের মাঝে ত্রান সহায়তা বিতরন করেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম সফি ও সাধারণ সম্পাদক মোঃ জয়মাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিবুল্লাহ রানা, দীঘিনালা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোতালেব হোসেন, দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ লোকমান হোসেন, দীঘিনালা উপজেলায় কৃষক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমূখ। এতে আশ্রয় কেন্দ্র অবস্থান নেয়া ৩৮পরিবারকে শুকনো খাবার প্রদান করা হয়।