শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

কাপ্তাই লেকের দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান: সনাক নেতৃবৃন্দ

১১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
“প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই”এই ¯স্লোগানে আজ (০১ জুন) রবিবার সকালে হ্যাপী মোড়, বনরূপাতে টিআইবি’র সারা দেশের ৪৫ টি অঞ্চলের ন্যায় রাঙ্গামাটিতেও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ধারণা পত্র পাঠ করেন ঋতু দে ও রুনি চাকমা। টিআইবি’র ইয়েস লিডার হৃদয় বড়ুয়া এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন পরিবেশ বিষয়ক এসিজি’র সমন্বয়কারী বাবুল মারমা, ইয়েস সদস্য মোঃ মোস্তাফা, ইয়েস সদস্য নিশা চাকমা, সনাক সদস্য গৈরিকা চাকমা প্রমুখ। সভায় বক্তারা বলেন, রাঙ্গামাটি শহরে প্লাস্টিক বর্জ্যরে অব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় একটি অন্যতম চ্যালেঞ্জ। পৌরসভার পচনশীল ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ এবং পুনঃপ্রক্রিয়াজতকরণের সক্ষমতা এবং পদক্ষেপের ঘাটতি বিদ্যমান। ফলে প্লাস্টিক বর্জ্যরে একটি বড় অংশ কাপ্তাই লেকের তলদেশে জমা হয়। এই বর্জ্য লেকের পানি সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমকে ব্যয়বহুল করছে, জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করছে, এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে তরান্বিত করছে। বক্তারা আরো বলেন, রাঙ্গামাটি শহর পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় হলেও যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ব্যবহার এবং এগুলো লেকের পানিতে গিয়ে পরিবেশ দূষণ করছে। বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধের যথাযথ আইনের প্রয়োগ নিশ্চিতের অনুরোধ করেন এবং বেশী বেশী গাছ লাগানোর অনুরোধ জানানো হয়।

মানববন্ধনে প্রফেসর বাঞ্ছিতা চাকমা সভাপতির বক্তব্যে বলেন, পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা মানববন্ধন পরিচালনা করছি। কাপ্তাই লেকের দূষণ বর্তমানে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। লেকের দূষণ রোধে আমাদের সকলকে কাজ করতে হবে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা পচনশীল আর প্লাস্টিক আলাদাভাবে প্রসেস করতে হবে। কাপ্তাই লেকে প্লাস্টিক কণা পড়ার কারনে সেটা মৎস্য সম্পদের ক্ষতি এবং দীর্ঘমেয়াদে মানুষের শরীরে বিভিন্ন অসুস্থতা ছড়িয়ে পড়ছে। তিনি স্থানীয় পর্যায়ে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, পৌরসভা এবং প্রশাসনকে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও কাপ্তাই লেক দূষণরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।