শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দীঘিনালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা

১১

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন মর্মবানী ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। রবিবার(১জুন) সকাল সাড়ে ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়।

উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা তনয় তালুকদার। দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সটাক্টার মোঃ মাইন উদ্দিন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকারিয়া, দীঘিনালা স্থানীয় প্রকৌশলী কর্মকর্তা মোঃ শামসুল আলম, দীঘিনালা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ: সাইফ উদ্দিন বিপ্লব, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেশি স্বাদযুক্ত খাবারের পুষ্টির গুন কম থাকে, কম স্বাদযুক্ত খাবারের পুষ্টির গুন বেশি থাকে। খাদ্যের পুষ্টির গুনাগুন জেনে সকল খাবার সুষম ভাবে খেতে হবে। স্বাস্থ্য ভালো রাখতে হলে দেশীয় শাক সবজি ফলমূল বেশি বেশি খেতে হবে। দেশীয় শাকসবজি ফলমূল পুষ্টিগুন বেশি থাকে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাংস চেয়ে বেশি মাছ খেতে হবে মাছ স্বাস্থ্য কোন ক্ষতি নাই। স্বাস্থ্য বিধি মেনে চলি পুষ্টিকর খাবার গ্রহন করি নিজে স্বাস্থ্য নিজে ভালো রাখি।