শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

শহীদ জিয়াউর রহমান দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছিল- মেয়র শাহাদাত

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
ব্যক্তির চাইতে দল বড়, দল থেকে দেশ বড়। বিগত সরকার কেপিএম ধংস করে গেছে। বহু নিরীহ শ্রমিক কর্মচারীদের ছাটাই করেছে। জিয়াউর রহমান দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছে। বহুদলীয় গনতান্ত্রিক সূচনা করার জন্য আমাদের এই রাষ্ট্রকে ফিরিয়ে আনতে হবে। আগামি ডিসেম্বর মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার জন্য আন্তবর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। শনিবার (৩১মে)বিকাল শাড়ে তিনটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে কেপিএম মহিলা ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ)ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক। কেপিএম কর্মচারী পরিষদ (সিবিএ) ও কেপিএম লিমিটেডের শ্রমিক কর্মচারী’র আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। এ সময় বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীপেন তালুকদার দিপু, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ,যুগ্ম সম্পাদক ও সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন,রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু,ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন,সাধারন সম্পাদক আব্দুল মতিন প্রমূখ।

এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উপর নানা বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও কেপিএম শ্রমিক কর্মচারী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।