শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

রামগড়ে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
“তামাক কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ মে) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমেন সামনে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অলোচনা সভায় অতিথী হিসেবে ব্যক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এবিএম মোজাম্মেল হক, উপজেলা নারী বিষয়ক অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দীন, সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর চন্দ্র শীল, রামগড় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, রামগড় কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী ছুমাইয়া আক্তার ফারিয়া প্রমুখ। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাফেজ আহম্মদ ভুইয়া, উপজেলা মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আন্জুম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমির উদ্দীন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, ব্যাংক-বীমা, এনজিও অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে তামাক বিষয়ক রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের থেকে তিন জনকে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।