শিরোনাম
১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইয়াবাসহ আটক- ৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২২ পিস ইয়াবাসহ ৩জন মাদক কারবারি কে আটক করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা সেনা জোন।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পি এস সি, জি এর নির্দেশনায় ওয়া: অফি: শাহা আলী’র নেতৃত্বে চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ২২পিস ইয়াবাসহ তাদের কে আটক করে।

আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া ১০নং ইসলামপুর এলাকার মৃত কামাল হোসেন এর ছেলে মোঃ শাহিন (২৩) একই এলাকার মো: সুরুজ মিয়া’র ছেলে রফিকুল ইসলাম (২৭) ইব্রাহিমের ছেলে মোঃ শাহজাহান (২৮)।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত মাদক কারবারিদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, ইয়াবাসহ মাদক কারবারিদের মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।