শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের কার্যক্রম উদ্বোধন

১০

॥ পলাশ চাকমা ॥
অত্যাধুনিক প্রযুক্তিতে সর্বোত্তম স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে রাঙ্গামাটি শহরের বিজয় স্মরণী এলাকায় শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে রাঙ্গামাটি পপুলার ডায়াগস্টিক এন্ড হসপিটাল।

শুক্রবার (৩০ মে) বিকালে হসপিটালের চেয়ারম্যান ডাঃ বিজন চন্দ্র তালুকদারের সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লে: কর্ণেল (অব:) কীর্তি রঞ্জন চাকমা, রাঙ্গামাটি প্রাক্তন সিভিল সার্জন ডাঃ উদয় শংকর দেওয়ান, চট্টগ্রাম হাটহাজারীর চৌধুরীহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিইও রাজীব মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পপুলার ডায়াগস্টিক এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এমরান হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, রাঙ্গামাটি পপুলার ডায়াগস্টিক এন্ড হসপিটাল এটি জেলাবাসীর চিকিৎসা সেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটির সেবা মানসম্মত হতে হবে এবং সেবামূল্য রাখতে হবে সহনীয় পর্যায়ে যাতে পাহাড়ের মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারে।

বক্তারা বলেন, এই হাসপাতালটি রাঙ্গামাটিবাসীর শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না, এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে। যারা চট্টগ্রামে হাসপাতালে যেতে পারেন না, তারা এখান থেকে সুলভে মূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন, যা গরীব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।