শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

১০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী ইফাজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৯মে) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মামুনুর রশিদ। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ হুমায়ুন সরকার।

এতে স্বাগত বক্তব্য দেন ২ নম্বর বোয়ালখালী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তাইজুল ইসলাম এবং দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ লোকমান হোসেন। সাংগঠনিক বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল।

বক্তারা বলেন, কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা মানবতাবিরোধী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে আয়োজকেরা কর্মসূচি সফল করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।