শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রাঙ্গামাটির নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

১৬

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
লংগদুতে নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯মে) সকাল ১১ট লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক বাস্তবায়ন পরিষদের আহবায়ক এবিএস মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলাম সেলিম এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দিন, বিএনপির উপজেলা সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কলিন চাকমা, ইসলামি আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন, বাংলাদেশ ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা আমিনুর রশিদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ২৪ কিলোমিটার রাস্তা হলেই ৪টি উপজেলার মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অত্র অঞ্চলের পর্যটন শিল্পের সম্ভাবনার দ্বারও উন্মোচিত হবে।

এসময় মানববন্ধন বিশাল জনসভায় রূপ নেয়।এ জনসমুদ্রে লংগদু উপজেলার পাহাড়ী-বাঙালি হাজার হাজার মানুষ উপস্থিত হতে দেখা যায়। পাহাড়ী বাঙ্গালী সবাই ভেদাভেদ ভুলে লংগদু-নানিয়ারচর সড়কটি দ্রুত করতে জোরালো দাবি জানানো হয়।