শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে কৃষি ঋণ পেলো ১০ কৃষক

১৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় রুপালি ব্যাংক পিএলসি শাখার আয়োজনে প্রকাশ্যে দশ লক্ষ টাকার কৃষি ঋণ ১০ জনকে বিতরন ও গ্রাহক সমাবেশ অনু্ষ্িঠত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে উপজেলা হল রুমে রামগড় রুপালি ব্যাংকের সহকারী অফিসার সবুজ চন্দ্র দাশের সঞ্চালনা ও শাখা ব্যবস্থাপক আমাজাদ হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঋণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালি ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এস.এম. দিদারুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রুপালি ব্যাংক পিএলসি চট্রগ্রাম পশ্চিম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার সফিকুল ইসলাম, চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রুপক কুমার রক্ষিত। ব্যাংকের সিনিয়র অফিসার চাইলাউ মারমা সহ কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও রামগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক শুভাশীষ দাশ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। গ্রাহকদের পক্ষ থেকে ব্যক্তব্য প্রদান করেন, রামগড় প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, ফার্মেসি ব্যবসায়ী অপু শীল।

রুপালী ব্যাংক রামগড় শাখার ব্যাবস্থাপক আমজাদ হোসেন বলেন, আমাদের ব্যাংকের সুবিধাসমূহ হচ্ছে কৃষি ও পল্লি ঋণ বিতরণ, সিএমএসএমআই ঋণ সুবিধা, আমানতের বিপরীতে ঋণ সুবিধা, অগ্রাধিকার ভিত্তিতে রেমিট্যান্স প্রদান, সঞ্চয়ী-চলতি ও স্কুল ব্যাংকিং হিসাব হিসাব খোলা, ডিপিএস-এফডিআর ও ডাবল বেনিফিট স্কিম সুবিধা, এপ্যাস এর মাধ্যমে লেনদেন এর সুবিধা, আরটিজিএস ও ইএফটিএন এর মাধ্যমে ফ্রি লেনদেন, এটিএম কার্ড ও এমআইসিআর চেক বই সুবিধা, অনলাইন চার্জ বিহীন লেনদেন, এ চালান সুবিধা ও মাসিক মুনাফা স্কীম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়।