শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রাজস্থলীতে দেশীয় তৈরি চোলাইমদ সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ৫৮ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন চন্দ্রঘোনা থানা পুলিশ। রবিবার (২৫ মে) রাত নয় টায় তাদের কে আটক করে।

মাদক বর্তমান সমাজের জনজীবনের অন্যতম ত্রাস। এই ত্রাস নির্মুলের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব ড, এস এম ফরহাদ হোসেন এর নের্তৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মাদক নির্মুলের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে রাত ৯টার দিকে এসআই(নিঃ)/মোহাম্মদ মোজাম্মেল হক এবং এ এস আই (নিঃ) ধনেশ্বর ত্রিপুরা সঙ্গীয় ফোর্সসহ অত্র চন্দ্রঘোনা থানা এলাকায় জিডি মূলে বিশেষ অভিযানে ডিউটি করাকালীন রাজস্থলী থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বটতলী এলাকায় মুন্ডি ও কাবাব হাউজ নামক দোকানের ভিতর হতে গোপন সংবাদের ভিত্তিতে, ০৩ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে এমন সংবাদে সঙ্গীয় মহিলা পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী করিয়া তাদের নিকট হইতে ৫৮ লিটার চোলাইমদ জব্দ সহ আসামী ওচিংমং রাখাইন (৩২) আবু তালেব (২৬) ওসমান গণি (২৬) কে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজান কামাল জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।