শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার ২৬ মে, সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা আর্মি ক্যাম্প এলাকায় এবং নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়।

এ সময়, স্থানীয় ০৬ জন দুঃস্থ পাহাড়ী নারী ও আর্থিকভাবে অসচ্ছল ০৯ জন পাহাড়ী শিক্ষার্থীর জন্য আর্থিক সহযোগিতা প্রদান, ০১ জন অসচ্ছল পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মাণের জন্য টিন প্রদান এবং ৩৫ জন পাহাড়ী ও বাঙ্গালীকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে উপহার স্বরূপ রেশন সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও, মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মিল্টন ত্রিপুরা, ৫০০ জন পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও মাটিরাঙ্গায় বসবাসরত সকলের জন্য এই ধারা অব্যহত রাখবে।