শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি নেতা বাহারের ইন্তেকাল

১১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক ইউপি সদস্য ও বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ মুজিবুল হক চৌধুরী বাহার আর নেই (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাটনাতলী এলাকার নিজ বাড়িতে হঠাৎ মাথা ঘুরে পরে গেলে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। সংসারে স্ত্রী, ২পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম.এন আফসার, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবসহ জেলা-উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশকর মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সোমবার বাদ জোহর বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবার পর দাফন করা হবে।