শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারো ১৯জনকে পুশ করলো বিএসএফ

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারে নারী ও শিশুসহ ১৯ জনকে অবৈধভাবে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। এরা সকলেই মুসলিম সম্প্রদায়ের বাংলা ভাষাভাষি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৬মে) ভোর সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে গোলমনিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইন করে।

জানা যায়, সীমান্ত পার হয়ে মাটিরাঙ্গার তাইন্দং কৃষ্ণদয়াল পাড়া এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা এদেরকে আটক করে বিজিবি কৃষ্ণদয়াল পাড়া বিওপি-তে খবর দিলে বিজিবি তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, তাইন্দং সীমান্ত পয়েন্ট দিয়ে যাদেরকে পুশইন করা হয়েছে তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, এর আগে গেল ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর ও তাইন্দং সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।