শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির মানিকছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা গ্রহীতাদের মাঝে খতিয়ানের কপি হস্তান্তরের মাধ্যমে তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া এর উদ্বাধন করেন। পরে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

ভুমি অফিসের সায়রাত সহকারী মোঃ ইমরান হোসেন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী, কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মো. আমানউল্লাহ আমানসহ বিভিন্ন মৌজা ও বিভিন্ন পাড়ার হেডম্যান-কার্বারীগণ।

বক্তারা তাদের বক্তব্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেবার স্বচ্ছতা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, নিয়মিত ভূমি কর পরিশোধসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায় ও সন্তোষজনক কার্যক্রমের জন্য ১১ জন হেডম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।