শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রাঙ্গামাটির রাজস্থলীতে সেনা অভিযানে প্রায় ৪লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

১০

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার কাপ্তাই জোনের আওতাধীন অটল ৫৬ ব্যাটালিয়ন জেলার রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা শুল্কবিহীন দুই হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করেছে। রবিবার (২৫ মে) গোপন তথ্যের ভিত্তিতে রাজস্থলী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাহিন্দ্রা গাড়ী তল্লাসী চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

দিয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট পাচারের উদ্দেশে আনা হলে সেনাবাহিনীর নজরে পরে। তাৎক্ষনিক মাহিন্দ্রা গাড়ী তল্লাসী করে বিদেশী সিগেরেট (ওরিস) ২৫০০ শত পেকেট জব্দ করে। যার বাজার মূল্য ৩ লক্ষ ৭৫০০০ হাজার টাকা। জব্দকৃত সিগারেট সরকারি নিয়মে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে রাজস্থলী আর্মি ক্যাম্পের সাব জোন কমান্ডার জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রম সর্বতোভাবে অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার হবে।