শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে ভুমি মেলা

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোহিতায় উপজেলা পরিষদ এর নতুন ভবনের হলরুমে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫মে) ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্ভেয়ার দুলাল খান, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও হেডম্যান এখলাছ মিঞা খান, ২৪ নং মৌজার হেডম্যান মানিক লাল চাকমা, ৩ নং মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে গণশুনানি অনুষ্ঠিত হয়।